Saturday, 21 November 2015

আগাগোড়া হাসির ছড়া ঃ বাঙালীর র্রসনার তৃপ্তিতে

'বাঙ্গালীর রসনায় তৃপ্তিতে' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
মনে পড়ে সরষে ইলিশ আর ডিম ভরা তেল কই,
চিংড়িভাপা মাছের সাথে মিঠা জলের রুই
।
বেগুন দিয়ে ট্যাংড়ার ঝোল
,কারো পছন্দ কাঁচা আম শোল।
পেটের ওসুখ করলে পরে
, শিঙ্গি,মাগুর, মনে পড়ে।
চিতল মাছের মুউঠ্যা বা ভেটকি মাছের পাতুরি
,
সকলেরই পছন্দ চিংড়িমাছের মালাইকারী
।
মুড়িঘণ্ট
, টকের ডাল,কিম্বা পারসে বাটার ঝাল। 
পুঁটিমাছ ভাজা
, মৌরলার টক, বহু দিনের  খাবার সখ।
বাঙ্গালীরা মাছের ভক্ত
,সারা বিশ্ব জানে এ সত্য।
নানা রকম  পোস্ত
, সাথে ডাঁটা বড়ি, সুক্তো  । 
কচু শাক রাঁধলে পড়ে
,অনেকেরি নাল ঝোল ঝড়ে। 
আজকে থাক এই টুকুনি
,পরে বলব আবার জানি।

No comments:

Post a Comment