Saturday, 28 November 2015

অন্য ধ রণের কবিতা=২৬"মেরু দণ্ডী'

মেরুদণ্ডী' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আচ্ছা আমরা তো মেরুদণ্ডী প্রাণী?
মাঝে মাঝে সন্দেহ হয় সত্য কি না জানি
?
পিঠে হাত দিয়ে তাই দেখে নিতে হয়
,
কখন না মিলিয়ে যায় তাই লাগে ভয়!
মেরুদণ্ডী হলেও আজ বনেছি কৃকলাস
,
বুকে হাঁটি সোজা দাঁড়ানোর বৃথা অভিলাষ
।
সবকিছু হজম করি
, প্রতিবাদ করিনা,
তুলবো মাথা মর্য্যাদায় সেটাতো ভাবি না
।
এরি মাঝে আছেন কেঊ হয়তো বুদ্ধিজীবি
,
দোষদুষ্টে আছে ভরা তাঁর চোখেতে সব ই
।
এরা সবাই গণ্য মান্য ভীষণ শক্তিশালী
,
অনায়াসে পারেন দিতে যাকে তাকে গালি
।
এঁদের চোখে কেঊবা খাঁটি কেঊবা বুর্জোয়া
,
কারো রচনা মশলাদার কারোবা চোঁয়া চোঁয়া
।
কারোর ভাবের অভাব আছে কারোবা জ্ঞানের
,
কারোরটা একদম নয় উপযুক্ত মানের
।
কপালজোরে যুগের  ফেরে উঠেছেন মাথায়
,
আজকে হলে হালে তিনি পানী পেতেন না হায়
।
৭০এর দশকে নিজে চোখে অনেক দেখছিলাম
,
বিদেশী নেতাকে জানিয়েছি  হাজারো সেলাম
।
কিন্তু অবশেষে  মোরা কি পেয়েছিলাম
?
দেশের নেতার অধীনে চামচা বনে গেলাম
।
সব ঝঞ্ঝা গেলো উবে
,
আন্দোলন  গেলো নিভে
।
সবাই নিজের নিজের রাস্তা বুঝে নিলাম
।
রক্ত ক্ষয় সংগামে ফল নীট শুন্য পেলাম
।
আমাদের মেরুদণ্ড চাপে শুয়ে পড়ে
,
মুখে কিন্তু সর্বদাই অগ্নিবান ঝড়ে
।
আমরা তাত্ত্বিক অতি বড় বোদ্ধা
।
দেশের বাইরেই আছে মোদের শ্রদ্ধা
।

No comments:

Post a Comment