Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-৬"বঙ্গভুমি-জন্মভুমি"


'বঙ্গভূমি-জন্মভূমি' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
বাংলা আমার জন্মভূমি
,আমার মাতৃভূমি,
হেথায়  জীবনের  প্রথম শ্বাস নিয়েছি আমি
।
হেথায় প্রথম চোখ মেলেছি দেখেছি জগতের আলো
,
তার আগেতে আমার চোখে সব ই ছিলো কালো
।
বাংলা আমার হাসি কান্না
,প্রথম দাঁড়ানোর মাটি।
তাইতো বাংলা আমার কছে সবার চেয়ে খাঁটি
।
হেথায় আমি চলতে শিখেছি বলতে শিখেছি কথা
।
আমার সকল চাওয়া পাওয়া খুঁজে পেয়েছি হেথা
।
বাংলা আমার চিন্তাক্ষেত্র
,ইহা বিচরণ ভূমি,
বাংলা আমার দেহের রক্ত,প্রাণ বায়ু একে মানি
।
বহু মহামানবের জন্ম হেথায় অন্যতম রবি
,
আমরা ধন্য বহু বরেণ্য খুঁজলে পাবে সব ই
।
প্রকৃতি হেথায় সকলি মেলায় সাগর থেকে পাহাড়
,
সুনীল আকাশ
,নির্মল বাতাস, কি  অপরুপ বাহার!
বাংলা আমার হৃদস্পন্দন
,আমার জীবনি শক্তি,
বাংলা আমার দেবালয় ভূমি
, হেথায় উজারি ভক্তি
।
বাংলার মাঠে সবুজের মেলা
,
রোদ ঝলমল বাতাসের খেলা
।
রুপালী জোছনায় আলোকেতে ভরা
,
রুপসী  বাংলা দেখেছিতো মোরা
।
গান গেয়ে নাও
, মাঝি বেয়ে চলে,
সোনার জমিতে জানি সোনা ফলে
।
শহরায়ন আজ করিয়াছে গ্রাস
,
মনে মনে তাই সদা সন্ত্রাস
।
কংক্রীটের জালে ঢাকা পড়ে যাবে সোনালী মায়ের অঙ্গ
,
থাকবেনা আর সবুজ- শ্যামল
, স্নিগ্ধ, সুনীল  বঙ্গ
।
বাংলায় জন্ম আমার
,  সদা হেথা জন্মিতে চাই,
এখানের ই  আলো বাতাস, সব জনমে যেন পাই
।



No comments:

Post a Comment