Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসাঠাসি--"যাত্রা বিভ্রাট"

যাত্রায় বিভ্রাট" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
কেটো কাশী,বাজায় বাঁশী।
মোটা গুপী, মাথায় টুপী
।
বেঁটে মদন
, ২ মণ ওজন।
দেঁতো হাবু, খুব যবুথবু
।
এ পাড়াতে সবাইমিলে
,
করবে যাত্রা ঠিক করলে
।
পালা
'সীতা কেনো কাঁদে?'
দিন স্থির মাস খানেক বাদে
।
রোজ চলে মহড়া
,
উৎগ্রীব সাড়া পাড়া
।
অবশেষে দিন এলো
,
যাত্রাপালা মঞ্চস্থ হোলো
।
কিন্তু শেষে একি হোলো
?
অনেকেই পার্ট ভুলে গেলো
।
পরের পার্ট আগে হোলো
,
প্রম্পটার ভ্যাবা চ্যাকা খেলো
।
লেগে গেলো হট্টগোল
।
চারপাশে   সরোগোল
।
তখন সবাই বলছে খেদে,
 সীতা কাঁদে পড়ে ফাঁদে
।

No comments:

Post a Comment