Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-৮"বাজারে সস্তা"

'এ বাজারে সস্তা' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
এখন দেখছি প্রেম  বিষয়টা  হয়েছে বেশ সস্তা,
দেখে শুনে খুঁজে নাও
, পাবে বস্তা বস্তা
।
হাটে প্রেম
,ঘাটে প্রেম,প্রেম চারি ধারে,
একটু বেরুলেই চোখে সব পড়ে
।
লজ্জাপেলে মুখ ঘোরাও
,না দেখার ছলে,
এভাবে না চললে পস্তাবে শেষ কালে
।
ফেসবুকে
,মোবাইলে প্রেমের মাধ্যম ঢের,
বাপ মায়েরা পাচ্ছেন তা  হাড়ে হাড়ে টের
।
আগে ছিলো শিশু মুখে হাসি আর ছড়া
,
রিয়ালিটি শোতে দেখো চোস্ত বনেছে তারা
।
ফ্রেণ্ডের রকম ফের তাদের জানা আছে
,
অনেক কিছুই শিখতে হবে বাচ্চাদের কাছে
।
ছোটদের নিয়ে ফাজলামি বসে দেখা সয়না
,
এটাই যুগের হাওয়া তাই  বারণ করা যায়না
।
শুনলে বলবে আমায়
, ওসব তুমি দেখোনা,
বাচ্চারা কত স্মার্ট হচ্ছে সেগুলো তো শেখোনা
।
জেনারেশন গ্যাপ তাই মানতে নাকি পারছি না
।
প্রভুত উন্নতি চোখে কেন দেখছি না
?
অবক্ষয় সব ক্ষেত্রে এ আমি বলছিনা
,
উন্নত সংস্কৃতি সব তাও পুরো মানছিনা
।
মুখে না বললেও চোখ কান সবার আছে
,
জানিনা কি বারতা পৌঁছায় সব শিশুর কাছে
?


No comments:

Post a Comment