Saturday, 21 November 2015

আগাগোড়া ছড়ায় মোড়া ; অনুরোধ


'
অনুরোধ '  তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আয়রে গুপী
,
 চুপি চুপি,
গুট গুটিয়ে আয়  চলে  
।
কিরে হাঁদা ?
 পেট টি নাদা,
খাবার কথা গেছিস ভুলে?
সকাল থেকে,
খুঁজছি তোকে,
ডেকে ডেকে হলাম সারা
।
পাড়ার লোকে,
ভাবছে দেখে,
কেন আমি পাগল পারা?
আমি কি সাধে ব্যস্ত!
রেঁধেছি যে আলু পোস্ত
।
বিউলি ডাল আর আলুভাতে,
লেবু লঙ্কাও আছে সাথে
।
তুই যে পাগল এটার তরে,
তাইতো মন টা কেমন করে
।

No comments:

Post a Comment