Saturday, 28 November 2015

অন্য ধ রণের কবিতা --৩১" প্রতিভাধর"

প্রতিভাধর ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
দেখো এইপড়ায় আমি কত বড় প্রতিভাধর,
মাথায় যাকিছু আসে লিখে ফেলি ঝড় ঝড়

মোর মত বহুমুখী
, প্রতিভাবান দেখেছো?
আমার সব লেখা গুলি
তুমি কি পড়েছো
না জানলে দেখে নিও
, গিয়ে মোর সাইটে,
পড়ে শুনে বুঝে নিয়ে তবে এসো ফাইটে

দিশি সব ফালতু
,গোঁজামিলে মেলানো
বিদেশী সাহিত্য পড়ে শেখেনি তা এখনো

লেখা পড়ে মনে হয় নেই কোনো বাঁধুনী
,
লেখার যে গ্রামার টা এরা কভু শেখেনি

আমার নামের আগে পিছে দুপাতা ডিগ্রী
তোমার কি আছে দেখি টিকি না পাগড়ী
?
আমার ধামা ধরার ফ্যান আছে কয়েক শো
,
তুমি লেখা পড়া করে
,করে নাও মকসো

ভারিতো ছড়া লেখো
,গ্রামার তো জানোনা,
কবিতার মুল ধর্ম
, সেটাই তো মানোনা

নি
' তে নি' তে অন্ত মিল এসব চলেনা,
প্যান প্যানে লেখাতে মন আর ভরেনা

আকাশ
,বাতাস, ফুল , কি প্রণয়ের কাব্য,
আর কতো কাল বলো এ ভাবেই ভাববো
?
উন্নত পাহাড় আর সমুদ্রের ভাষাতে
,
শক্তিশালী আত্ম প্রকাশ বিদেশীর লেখাতে

এই মতো লিখতে হবে তবেই হবে কবি
,
ন ইলে নিতান্তই একদিন হয়ে যাবে ছবি

দু ঘটি জল খেয়ে
, সাগরের জল মাপছো?
আমি কতো জানি
? কি আমায় ভাবছো ?
আমার অবাধ বিচরণ
,কৃষ্টির জগতে,
কালজয়ী কাজ সব
, দেখোনি কি চোখেতে?
জ্ঞাণগর্ভ লেখা ছাড়াও আছে কতো কাব্য
,
আঁকা
, লেখা, কবিতা,গান কোন কথাটা বোলবো?
তোমরা নেহাত ওল্ড হ্যাগার্ড তাই কিছু ভাবছি না
,
আমার প্রতিভার বিকাশ
, তার সাথে  তুলো না?
এসো একদিন সময় করে বুঝিয়ে দেবো তত্ত্ব
,
পুরানো যে কীর্তন গাও তায় আছে কত গর্ত

নোবেল পাওয়াই উচিত
  ,সেটা ছাড়  দিলাম ,
দেশের যেগুলো ছাত
, তাই ধরলাম,
আমাকে জ্ঞাণাপীঠ এখনো কেনো দিলোনা
,
হাজার ভেবেও কেউ উত্তরটা  পেলো না




No comments:

Post a Comment