Saturday, 28 November 2015

অন্য ধরণের কবিতা-২৩" লাইক দেওয়া "

'লাইক দেওয়া'  তপন কুমার বন্দ্যোপাধ্যায়
(একটু অন্য রকম একটা ছড়া, ছবি ছাড়া )
বসে বসে লাইক মারি
।
না কিছু বুঝি
, না কিছু পড়ি।
সুন্দরী মুখ দেখলে পরে
,
আপনি দেখি লাইক বাড়ে
।
ভাবছো এ কেমন কথা
?
যুগের ধর্ম এটাই কেতা
।
লোকের নেই ধৈর্য্য এত
,
পড়বে লেখা অত শত
।
হ্যাঁ
,তাদের লেখা হলে পরে,
মনের ভেতর কেমন করে
।
বুঝি না বুঝি
! কি এসেই গেলো?
দাও টিক যে লেগেছে ভালো
।
কিছু প্রশ্ন করলে পরে
,
থত মত খাবেই যেরে
।
ভাবছ লিখছি যা ইচ্ছে তাই
,
খোঁজ নিয়েই দেখনা ভাই
।
বড় বড় ভাবের কথা
,
বুঝব আমি সে জ্ঞান কোথা
?
থাকলে ভালো বাসার কথা
,
অন্তরে যে পৌঁছবেই তা
।
হৃদয়ের জ্বালা পোড়ার কথা
,
কিম্বা অসহ বিরহ ব্যাথা
।
ইনিয়ে বিনিয়ে বললে পরে
,
সকলের তা মনে ধরে
।
আকাশ বাতাস জোছনার আলো
,
কবিতাতে বেশ মানায় ভালো
।
ঝরে পড়া ফুল আর পাতা
,
বোঝাতে লাগে প্রেমের ব্যাথা
।
পাহার
,নদী, সাগর পারে,
প্রেমের কথাই মনে ধরে
।
এখন আবার সোজা ভাষায়
,
গোপন কথাও বলে দেওয়া যায়
।
তাইতো বলি যুগের ধর্ম
,
লাইক মারাই আসল কর্ম
।
কমেন্টস দিতে পড়তে হবে
,
বুঝলে পরে তবেই দেবে
।

No comments:

Post a Comment