Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-১৪ "ঢাক বাজিয়ে"

ঢাক বাজিয়ে ' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
শহরে এসেছি বাজাতে ঢাক,
জুটলে পয়সা কিনবো পোষাক
।
ছেলে বৌ আছে আশা করে
,
কবে লাগাদ ফিরবো ঘরে
।
কপাল যদি থাকে ভালো
,
বাজনার বরাত জুটে গেলো
।
নইলে ফিরবো খালি হাতে
,
উপার্জন নেই কপালেতে
।
অন্য সময় চাষের মাঠে
,
মোদের সবাই কিষেন খাটে
।
বছর ভরের এইটি আশা
,
পুজোর পাওনাই বড় ভরসা
।
যদি তেমন বরাত পাই
,
দুরেও বাজাতে মোরা যাই
।
মোদের ঘরের ছেলে পুলে
,
বাজনা বাজাই সবাই মিলে
।
কেঊবা ঢাক কেঊবা কাঁশি
,
এই বাজাতেই শহরে আসি
।
আমরা হেথায় আছি পড়ে
,
বৌ
,বাবা মা সব আছেনঘরে
।

No comments:

Post a Comment