Saturday, 28 November 2015

অন্য ধরণের কবিতা=১৯"হ্নুমানে ভক্তি"

হনুমানে ভক্তি' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আমরা হনুমান কে খুউব ভক্তি করি,
 পুজায় প্রসাদ বিলোই দু হাত ভরি

ভাবছি হাতে কিছু টাকা জমলে পরে
,
দেবো একটা সুন্দর মম্দির গড়ে

আমরা হনুমান কে খুউব ভক্তি করি
,
 বাড়িতে চল্লিশা পাঠ করি নিয়ম ধরি

কিন্তু আমার কি যে হয়
?
প্রকৃত হনুমান সহ্য নয়

আমরা হনুমান কে খুউব ভক্তি করি
,
 হনুমান দেখলেই সবাই পটকা ছুড়ি

ছাদে দেয়না কেউ আচার বড়ি
,
তবু ছাদে এলে সবাই পটকা মারি

আমরা হনুমান কে খুউব ভক্তি করি
,
জানি এদের থাকাটাও খুউব জরুরী
,
খিদের জ্বালায় লোকালয়ে আসে
,
হেথায় থাকতে কি তারা ভালোবাসে
?
কচি ছানা সহ তাদের দেখলে পরে
,
গায়ের ভিতরটা রাগে রি রি করে
,
পশুপ্রেমীদের সভায় বক্তৃতা করি
,
আমরা হনুমান কে খুউব ভক্তি করি
,
ওদেরকে নিয়ে মোদের কত ভাবনা
,
ভুলেও কখনও কিছু খেতে দিইনা

দেখলে সবাই তাড়াই দূর দূর করি
,
কিন্তু হনুমান কে খুউব ভক্তি করি
,

No comments:

Post a Comment