Saturday, 28 November 2015

অন্য ধ রণের কবিতা= ২২ কাজের খোঁজে""

কাজের খোঁজে' তপন কুমার বন্দ্যো পাধ্যায়
হ্যাঁগো আমরা হেথায়, নামাল খাটতি এসেছি,
কি করি গেরামে  কাজ কাম কুথায়
?তাইতো গেরাম ছেড়েছি

চাষের জোত নেইকো নিজের
, পরের ক্ষেত ই ভরসা,
এবার তো চলছি খরা
,নাইতো হুতায় বরষা

হিথায় বরষা না থাকিলেও
, ডিপ টিবেল তো আছে,
কম বেশী হোক
, কিছু না কিছু, ক্ষেতে তো চাষ দিছে
 
ওদিক পানে যুবা মুরোদে
, পাথর খাদানে খাটে,
গতর খানি পাত করে তায়
,দু মুঠো অন্ন জুটে

হেথায় ইখন চাষেও বিপদ
,বেশী ফসল উঠলি পড়ে,
বেচবে কুথাকে দাম পাবেনা
, তাই অভাবে চাষী মরে

তাইতো মুদের ভয় ধরিছে
,এর পরে কি হবে ?
কাজ কামতো কুথাকে ই নাই
, কি করে দিন যাবে?
১৭/০৬/১৫

 

No comments:

Post a Comment