Saturday, 21 November 2015

আগাগোড়া হাসির ছড়া জামাই ষষ্ঠী

জামাই ষষ্ঠী' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
আকাশে নেই বৃষ্টি
,এতে জামাই ষষ্ঠী
গ রমে সব পুড়ছে
,যেন আগুন ঝড়ছে
এর মাঝে খাই খাই
, ছেড়ে দে মা বেঁচে যাই
গুরুপাক খেলে পরে
,নিশ্চয় পেট দেবে ছেড়ে
শরীর করবে হাঁস ফাঁস
,এ যেচে নেওয়া বাঁশ
গরমে পারদ চড়ছে
,বাজার দাম সব বাড়ছে
তবু মুখে রেখো হাসি
,সব বাড়ুক তবু খুশী
জামাই মেয়েকে পেয়ে কাছে
,মা-বাবার মনটা নাচে
শরীরের কথা রেখে মনে
,খাওয়া দাওয়া বুঝে শুনে
সবাই এখন সচেতন
,নেবে শরীরের ঠিক যতন
শালা শালীদের আবদার
, করতে পারে জের বার
একটু তো মানতেই হবে
,এ গুলোই তো মনে রবে
ষষ্ঠী সবার ভালো কাটুক
, খুশী আনন্দে ভরে উঠুক

No comments:

Post a Comment