Saturday, 28 November 2015

অন্য ধ রণের কবিতা=২১" জীবেনের সংগ্রাম"

জীবনের সংগ্রাম' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
 রেল লাইনের ওই পাড়ে,
   ঝুপড়িগুলোর ই একটি ঘরে
।
ভোরের আলো ফোটার আগে,
অসুস্থ বউ টি ঘুম থেকে জাগে
।
জাগায় বছর আটের শীর্ণ ছেলে টাকে
,
সকাল সকাল সাজাতে হবে তাকে
,
নানা রকম বহুরুপীর বেশে ,
ভাল্লুক,শিব, রাম সাজবে সে
।
ট্রেণে, ট্রেণে ঘুরে,
ভিক্ষামেগে ফেরে
।
যে টুকু পায় যেরে,
মাকেই দেয় ধরে
।
এতেই কষ্টে সংসার চলে,
বাবা তাদের গেছে ফেলে
।
আছে অন্য কোন খানে,
খোঁজেনা, কোথায় কে জানে?
বস্তির অন্য ঘরের মাধাই,
সবেতে ওস্তাদ পেশা ভিক্ষাই
।
বয়স দশ এগারোর  ধারে,
ছিঁচকে চুরি,পকেট মারি ও করে
।
সে তার উপার্জনের টাকায়,
মদ গাঁজা  আর ড্রাগ খায়
।
ধ রেছে পাতার নেশা,
এ যে ভীষণ সর্বনাশা
।
এক স্থানে জ্বলছে প্রদীপ,তার নীচেতে অন্ধকার,
কেউ ওড়ায় নেশার জগতে, কেঊ চালায় সংসার
।
ভাই বোন আর মায়ের মুখেতে জোটাতে খুদায় অন্ন,
শিশুকাল থেকে ভেক ধরেছে সে  উপার্জনের জন্য
।
পাড়াতেও দেখি একই চিত্র,  মা ঘরে খেটে মরে,
ছেলে, মেয়ে সব ফুটানি মেরে দামী বাইক চড়ে
।
নিত্য নতুন নামী দামী ফোন,কোথা থেকে টাকা পায়?
বাবা খেটে মরে রোজগার তরে,সন্তানে তা ওড়ায়
।





No comments:

Post a Comment