Wednesday, 25 November 2015

অন্য ধরণের কবিতা-১৩"চলোযাই রুপকথায়"

চলোযাই রুপ কথায়' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
চলোযাই শৈশবে নিয়ে আসি খুঁজে,
যারা ছিলো হারিয়ে গেছে আমাদের মাঝে
।
রাজা
, রানী, কতো দত্যিদানো,
রাক্ষস খোক্কস
,ছেলে ভুলানো,
ব্যাঙ্গামা ব্যাঙ্গামী বা ডাইনি বুড়ি
,
তেপান্তরের মাঠ
, লোহারকড়াই মুড়ি
।
সোনার কাঠির আলতো ছোঁয়ায়
,
রুপসী রাজকন্যা চোখ মেলে চায়
।
কৌটায় রাখা  আছে প্রান ভ্রমর
,
রাজকুমার ই জানে তাহার খবর
।
এতেই যাবে সব রাক্ষস মরে
,
রাজকন্যাকে আনবে উদ্ধার করে
।
টিন টিন
,পটারের যুগ এসেছে,
ওদেরকে সবাই ভুলেই গেছে
।
ঠাকুমার ঝুলি আজ বাতিলের দলে
,
এসব কাহিনী এখন খুউব কমই চলে
।
এখনকার কার্টুন কিম্বা কমিক্স
,
গানের মতই হচ্ছে রিমিক্স
।
বাংলা চ্যানেলে অল্প সল্প
,
চলে এইসব পুরানো গল্প
।
মনেপড়লে  এইসবের কথা
, 
মনে শুধু জাগে জমাট ব্যাথা
।
এখনকার বাচ্চারা এসব আর চায়না
,
পুরানো ক্লাসিক্সে মন তাইভরেনা
।

No comments:

Post a Comment