Sunday, 29 November 2015

অন্য ধরণের কবিতা-৪০ উপার্জন'


উপার্জন' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ওই যে শব্দ শোনা যায়,
ঢেউ ভাঙ্গছে নৌকার গায়
।
ছলাত ছলাত শব্দ তায়
,
ও খানেতেই মন চলে যায়
।
সারাদিন এই নদীর জলে
,
জাল ফেলে মাছ ধরাই চলে
।
বরাত ভালো হ লে প রে
,
বেশ কিছু মাছ ওঠে যেরে
।
ন ইলে খুঁজি কাঁকড়া গুলো
,
জোটে কপাল থাকলে ভালো
।
কেউ বা ধরে শুধু ই মীন
,
এতেই কাটে সারাটা দিন
।
দিন কেটে যায় এমনি করে
,
সারা দিনেটাই  যুদ্ধ করে
।
ফেনা ভাত আর আলু সিদ্ধ
,
রাতের খাবার এই বরাদ্দ
।
দিনে রাঁধার ফুরসত কোথায়
?
জাল টানতেই বেলা বয়ে যায়
।
এগুলান সব বেচলি পরে
,
টাকা জুগাবো ঘর সংসারে
।

No comments:

Post a Comment