আবোলে-তাবোলে হূলোর ধ্বনি- তপন কুমার বন্দ্যোপাধ্যায়
ঠিক তখন মাঝ রাত্তিরে, চিলেকোঠারছাদেরপরে। দুটি হুলোয় ধরে গান,
ওষ্ঠাগত হোলো প্রাণ।
একটাচেঁচায়মিহিসুরে, অন্যটা তায় কোরাস ধরে।
মাঝেমঝে গোঙ্গানীসুরে, প্রাণটা ধরাস ধরাস করে ।
উঁচু নীচু নানান স্বরে, চেঁচায় তারা ফুর্তি করে।
এখন এইআঁধাররাতে, বলোতো সাধে কেযায়ছাতে। কিন্তুএমনচললেপরে, প্রাণটা যাবে ঠিক বেঘোরে। মরিয়াহয়েনিয়েলাঠি, গুটি গুটি গিয়ে ছাদে উঠি। কিন্তুওরাটেরপেয়ে, গাছে ওঠে লাফিয়ে গিয়ে। রাতের ঘুম মাথায় ওঠে, হুলোর গানেই রাতটা কাটে।


No comments:
Post a Comment