Sunday, 22 November 2015

আবোলে তাবোলে -১১ " শব্দ বাহার"

'শব্দ বাহার' তপন কুমার বন্দ্যো পাধ্যায়
কেউ করে হাঁস ফাস
,কেউ করে বক বক।
রেগে করে গজ গজ
,কাশে কেউ খক খক।
কেউ করে ঘ্যান ঘ্যান
, প্যানপ্যান করে কেউ।
চুপ চুপ ঐ শোন
, কুকুরের ঘেউঘেউ।
বন বন পাখা ঘোরে
, ঝমঝম বৃষ্টি।
দুমাদুম বাজ পড়ে
, কি অনাসৃষ্টি।
কল কল জল বয়
, হু হু ঝড় জোরসে।
মড় মড় ডাল ভাঙে
, শন শন বাতাসে।
দাঁত করে কন কন ফোড়ার ব্যাথা টন টন
।
কাঁপে লোক ঠক ঠক
, জ্বর আসে টারসে
 খাঁ খাঁ  ভর দুপুরেতে
,  মাছি ওড়ে ভন ভন
।
প্যান্ডেলে বক্স বাজে মাথা করে ঝন ঝন ঝন
ঝুপঝাপ টুপ টাপ কি আওয়াজ বাইরে?
টিনের চালে শিল পড়ে টকাটক ভাই রে
।
ফুট ফুটে আলো গিয়ে ঘুট ঘুটে তমসা
টিম টিম লম্ফ জ্বলে কেরোসিন ভরসা
।
বিদ্যুৎ এসে যাবে মুখে মুখে শুনছি
।
কবে আসবে তাই বসে বসে ভাবছি
।








No comments:

Post a Comment