Monday, 23 November 2015

হাল্কা হাসি ঠাসাঠাসি "রঙ্গীন মশকরা"

হালকা হাসির ছড়া 'রঙ্গীন মস করা' তপন কুমার বন্দ্যোপাধ্যায়
শ্রদ্ধেয় সুকুমার রায়ের রচনা ঘিরে কিছু ছড়া লিখেছি
,
এবার  অন্য স্বাদের কবিতা  মনেকিছু ভেবেছি
।
জানিনা পাঠকদেরকেমন লাগে এই ছড়া
।
 হালকা হাসিতেই রেখেছি একে মোড়া
।
যেমন ছিলো
। পেঁচোপাঁচু,ভুলোমন বা জোরসে লড়াই,
মন্ত্রীযাদুকরে ও এমন ভিন্ন ধাঁচের আস্বাদ পাই
।
এবার লিখছি দামুকে নিয়ে মোদের পাড়ায় সব্জী বেচে
।
সময় সময় আপন মনে গায় সে গান আর নাচে
।
নিজের সুরে রবীন্দ্র সংগীত
, কথাও বসায় নিজের মত,
বললে বলে এটাই জানি বুঝিনাকো অতশত
।
ভাব এলে সে  কাঁদতে থাকে
,তখন কে চিনবে তাকে?
ধুলোয় খায় লুটো পটি
,নিজেই ছেঁড়ে চুলেরঝুঁ টি
।
নানা অদ্ভুতরঙের পোষাক পরে
, যদিএনিয়ে কেউজিজ্ঞাসা করে?
বলে এখন যে সব রঙের সব্জী বেচি
,কভু সে রঙ আগে দেখেছি?
সবুজ রঙের ফুল কপি
,বেগুনী রঙের বাঁধা,
রঙবেরঙের ক্যাপ্সিকাম
,কত রকমারী আদা
।
লোকেও খোঁজে রঙবেরঙের সাদায় মন ভরেনা
,
গুন
,অপগুন,ভালো মন্দ অত শত কেঊ ভাবেনা
।
সবুজ টমাটো সাদা বেগুন অনেক কাল ই চলছে
,
লাল সবুজ লঙ্কার সাথে এখন সাদা লঙ্কাও ফলছে
।
হাইব্রীডের যুগে যে এটা ফিউশন বোলছে
,
মেলানো মেশানো রিমিক্স গান গাইছে
।
কোন জিনিষ এখন আর নয় শুধু ফেলনা
,
ভাঙ্গা শিশি
,কাঁচের চুড়ি সব কিছুই বাজনা
।
চিরুণী
,চামচ বা ভাঙ্গা নলের টুকরো,
এর সাথে নাচ গান বাউল কি ঝুমরো
?
আধুনিক আঁকা বা আধুনিক কবিতা
,
চেষ্টা করেছি বুঝতে
,মাথায় ঢোকেনি তা!
তবু তাল মেলাতে
, হয় সায় জানাতে,
নইলে যে এসমাজে ঠাঁই পাওয়া যাবেনা
,
তাই লিখি মসকরা
,হাসি খুশি মন গড়া,
কারো মন ভারাক্রান্ত কভু করতে চাইনা
।

No comments:

Post a Comment