আহারে বাহার'
তপন কুমার বন্দ্যোপাধ্যায়
কেউ খায় চেটেপুটে, কেউ খায় সাপটে,
আমি খাই সাবধানে,বেছে খাই পদ জেনে,
না হলে যে শরীরটা জানি যাবে বিগড়ে।
খাবার দেখলে কেউ, ভয়ে যায় ঘাবড়ে।
কোলেস্টরল,ইউরিক এসিড,সুগারেতে সব মানা,
তবে কি হাওয়া খাবো?বল তাই, আছে জানা?
ডাক্তার যেটা আজ খেতে মোরে বারন করেন,
বিশ্বস্বাস্থ্য জার্ণাল সেটাই মোদের খেতে বলেন।
আজ আছে যেটায় মানা,দেখি কাল সেটাই ভালো,
নিত্য নতুন তত্ব গজায় কোথায় মোরা যাব বলো?
তাই ভাবছি মানবোনা আর,মন যা চায় তাই খাবো।
বাড়াবাড়ি হলে পরে নিশ্চয় ডাক্তার পাবো।
না খেয়ে মরে কম,খেয়েই বেশী মরে,
জ্ঞানপাপী মোরা ,কে কথা শোনে ওরে!
কেউ খায় চেটেপুটে, কেউ খায় সাপটে,
আমি খাই সাবধানে,বেছে খাই পদ জেনে,
না হলে যে শরীরটা জানি যাবে বিগড়ে।
খাবার দেখলে কেউ, ভয়ে যায় ঘাবড়ে।
কোলেস্টরল,ইউরিক এসিড,সুগারেতে সব মানা,
তবে কি হাওয়া খাবো?বল তাই, আছে জানা?
ডাক্তার যেটা আজ খেতে মোরে বারন করেন,
বিশ্বস্বাস্থ্য জার্ণাল সেটাই মোদের খেতে বলেন।
আজ আছে যেটায় মানা,দেখি কাল সেটাই ভালো,
নিত্য নতুন তত্ব গজায় কোথায় মোরা যাব বলো?
তাই ভাবছি মানবোনা আর,মন যা চায় তাই খাবো।
বাড়াবাড়ি হলে পরে নিশ্চয় ডাক্তার পাবো।
না খেয়ে মরে কম,খেয়েই বেশী মরে,
জ্ঞানপাপী মোরা ,কে কথা শোনে ওরে!
No comments:
Post a Comment