আবোলে তাবোলে তপন কুমারবন্দ্যোপাধ্যায়
ওরে ভোলা ঝুলিয়ে ঝোলা
চললি কোথায় দৌড়ে আয় ,
রাজার পিসি ছাদে বসি
দিচ্ছে বড়ি দেখবি আয় ।
ও প্যালারাম
গায়ে ঝরেঘাম
ছুটিস কেনো অমন করে ?
দ্যাখ শ্যামাদাস
করে হাঁস ফাঁস
খাচ্ছিলো হুঁকা মৌজ করে।
এখন সময় বদলে গেছে,
রেডিমেডের যুগএসেছে।
ন্যড়া যায়না বেল তলাতে,
মন নেই তার খেলা ধুলাতে ।
নাচ গান শেখে সে নিয়ম করে,
সময় কোথা সে পাবে ওরে ?
সেলিব্রেটি তাকে হতেই হবে,
ফালতু সময় কোথায় পাবে?
ইঁদুর দৌড়ে নামতে হবে,
তবেই তো সে টিকে রবে।
ওরে ভোলা ঝুলিয়ে ঝোলা
চললি কোথায় দৌড়ে আয় ,
রাজার পিসি ছাদে বসি
দিচ্ছে বড়ি দেখবি আয় ।
ও প্যালারাম
গায়ে ঝরেঘাম
ছুটিস কেনো অমন করে ?
দ্যাখ শ্যামাদাস
করে হাঁস ফাঁস
খাচ্ছিলো হুঁকা মৌজ করে।
এখন সময় বদলে গেছে,
রেডিমেডের যুগএসেছে।
ন্যড়া যায়না বেল তলাতে,
মন নেই তার খেলা ধুলাতে ।
নাচ গান শেখে সে নিয়ম করে,
সময় কোথা সে পাবে ওরে ?
সেলিব্রেটি তাকে হতেই হবে,
ফালতু সময় কোথায় পাবে?
ইঁদুর দৌড়ে নামতে হবে,
তবেই তো সে টিকে রবে।


No comments:
Post a Comment