Showing posts with label হাল্কা হাসি ঠাসাঠাসি ="ক্ষ্যাপামো". Show all posts
Showing posts with label হাল্কা হাসি ঠাসাঠাসি ="ক্ষ্যাপামো". Show all posts

Sunday, 29 November 2015

হাল্কা হাসি ঠাসাঠাসি ="ক্ষ্যাপামো"

 "ক্ষ্যাপামো" তপন কুমার বন্দ্যোপাধ্যায়
পাড়ার যদু খুড়ো ,কেউ যদি বলে বুড়ো,
দপ করে রেগে জ্বলে ওঠে

হাতের কাছে যা কিছু পায়
, তাই নিয়ে পিছে ধায়,
রেগে মেগে তার পিছে ছোটে
  
পাড়ার ছেলে মেয়ে
, মজা করে এই নিয়ে,
দেখলেই বুড়ো বলে ডাকে

যদু খুড়োর দিনে দিনে
, খ্যাপামো বেড়েছে বহু গুনে,
লাঠি হাতে ওৎ পেতে থাকে

ওপাড়ার খেঁদি মাসি
,কেহ যদি শুধায় আসি,
মাসি তোমার বাড়ির খবর ভালো
?
তেলে বেগুনে ওঠেন জ্বলে
,হাতের কাছেই ঢেলা তুলে,
তার পানেতে সোজা ছুড়ে দিলো!
এখন মাসি ঝোলায় ভরে
,ইঁটের টুকরো নিয়েই ঘোরে,
তাই সামনেতে কেউ আর বলেনা

আড়াল থেকে দেখলে পরে
,ছেলে মেয়েরা চিৎকার করে,
ঐ মাসি তাই এই পথেতে চলেনা

পল্টুদাকে দেখলে পরে
,যদি কেউ জিজ্ঞাসা করে,
কি দাদা এখন কটা বাজে
?
বেধে যাবে লঙ্কাকাণ্ড
, করবে সব লণ্ডভণ্ড,
লাফাতে থাকেন রাস্তা ঘাটের মাঝে

খেঁদার দাদা ঢ্যাঙ্গা বিশে
বললে কেউ তার সামনে এসে,
ইলিশ মাছ হয়ে গেছে সস্তা

গালাগালির কি বহর
?মাথায় করবে সারা শহর,
লোকজনে ভরে যাবে রাস্তা

দীপুদের রাঁধুনী
, তার গালি শোন নি?
যদি কেউ পাকা আম বোল বে
?
চৌদ্দ পুরুষ তার
, হয়ে যাবে উদ্ধার,
তুবড়ির মত খেউর চলবে